1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

শিশু শিক্ষার্থী রিফাতের পরিবারকে সহায়তা দিলেন ইউএনও

  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২০৩ বার পড়েছেন

কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পুটিমারী ইউনিয়নের উত্তর কালিকাপুর লালজুম্মা মাঝাপাড়া এলাকায় শিশু শিক্ষার্থীর পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

বুধবার বিকালে পুটিমারী ইউনিয়নের কালিকাপুর লালজুম্মা মাঝাপাড়া গ্রামের মজিদুল হকের ছোট ছেলে রিফাত ইসলামের বাড়ীতে দেখা করতে যায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। রিফাত ইসলাম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায়
১০০ মিটার দৌড়ে সারাদেশে ২য় স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়। পরে তিনি উপজেলা সহকারী শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানী ও সাংবাদিক শাকীরের মাধ্যমে জানতে পারেন জাতীয় পর্যায়ে দৌড়ে ২য় স্থান অধিকার করা শিক্ষার্থীর মা নেই। বাবা ২য় বিয়ে করে ঢাকায় বউ নি নতুন করে সংসার করছেন। শিশু শিক্ষার্থী রিফাতের দাদী একজন ভিক্ষুক। সে অন্যের বাড়ীতে ভিক্ষা করে শিশু রিফাতের পড়ালেখা করান।

রিফাতের স্কুল উত্তর কালিকাপুর পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক ওবায়দুর রহমান শিশু শিক্ষার্থী রিফাতকে ইউনিয়ন পর্যায়ে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে উপজেলা,জেলা,বিভাগে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করে জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করে শ্রেষ্ঠত্ব অর্জন করে। শিশু শিক্ষার্থী রিফাত জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কারণে গোটা উপজেলা জুড়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার উঠেছে। শিক্ষা পরিবার বইছে আনন্দের বাতাস। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান ছুঁটে যায় রিফাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে রিফাতকে জড়িয়ে ধরে আদর করে বুকে টেনে নেয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার, বাড়ীর করার জন্য ২ বান্ডেল ঢেউটিন নগদ ৬ হাজার টাকা তার দাদীর হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান। পরে রিফাতের ভালো পড়ালেখার জন্য জেলা শিশু সনদে রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর