কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির পাবলিক রিলেশন অফিসার (পিআরও) মুজাহিদুল ইসলাম পরাগের সঞ্চালনায় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম’র প্রতিনিধি ও উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান,দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী,
উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ,পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন প্রমূখ। পরে ৫০ জন বিশেষ সুবিধা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার তুলে দেয়া হয়।

Leave a Reply