কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক হয়েছে জাহিদুল ইসলাম লাবু।
গত ১৬ জুন জাতীয় নাগরিক পার্টির নীলফামারী জেলা কমিটির আহবায়ক আব্দুল মজিদ ও সদস্য সচিব ডাঃ কামরুল ইসলাম দর্পনের স্বাক্ষরিত এক এক চিঠিতে কিশোরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক জাহিদুল ইসলাম লাবু ও শাহজাহান বসুনিয়াকে সদস্য সচিব করে কমিটি ঘোষনা করা হয়। সিনিয়র যুগ্ন আহবায়ক হিসাবে কমিটিতে স্থান পেয়েছে মোতাছিম বিল্লাহ সুমন। নব গঠিত এ কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কমিটির সদস্যদেরকে পরিচয় করিয়ে দেন। উপজেলা নির্বাহী অফিসার নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং কিশোরগঞ্জ উপজেলার উন্নয়নে সকল দলের সহযোগিতা কামনা করেন।

পরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদকে সাথে নিয়ে এক ফটোশেসন করেন উপজেলার এনসিপি নেতৃবৃন্দ। জেলা এনসিপির আহবায়ক ও সদস্য সচিব আগামী এক মাসের মধ্যে উপজেলার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা ও দুই মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি করার বিষয়ে নির্দেশ দেন।

উপজেলা নাগরিক পার্টির আহবায়ক জাহিদুল ইসলাম লাবু বলেন, জাতীয় নাগরিক পার্টি আগামীতে কিশোরগঞ্জ উপজেলার সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে মানুষের মাঝে পরিচিতি লাভ করবে। জাতীয় নাগরিক পার্টি দেশ গঠনে সাধারণ মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টি মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা দখল করে কাজ করবে। তিনি দলের মুখপাত্র নাহিদ ইসলামের সকল নির্দেশনা মেনে কাজ করার জন্য সকলকে উদাত্ত আহবান জানান।
