শহীদুল ইসলাম তারাগঞ্জ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর পাঁচ বছর বয়সী শিশু সানজিদার মরদেহ ডালিয়ার ক্যানেলের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং শিশুটির স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
শিশুটি উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া গ্রামের বাসিন্দা এবং সাইদুল ইসলামের কন্যা।
পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার বাড়ির আশপাশে খেলাধুলা করার সময় সানজিদা নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ শনিবার এলাকাবাসী বাড়ির নিকটবর্তী ডালিয়ার ক্যানেলের পাশে পাট ক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়।
উল্লেখ্য যে গতকাল শুক্রবার ১৯ জুন মেয়েটি হারিয়ে যায়।
এ ব্যাপারে এখনো পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।


By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *