1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

আলফাডাঙ্গায় সার্কাসের নামে অশ্লীলতা ও জুয়া বন্ধের দাবিতে সচেতন নাগরিকদের প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৫২ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​”অশ্লীলতা ও জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন, সুস্থ ও নৈতিক সমাজ গঠনে অংশগ্রহণ করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (২১ জুন) বিকেল ৫:৩০ মিনিটে আলফাডাঙ্গা পৌর সদর বাজার চৌরাস্তায় ‘সচেতন নাগরিক বৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​স্থায়ীভাবে জুয়া-অশ্লীলতা বন্ধের দাবিতে এ ​প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের দিগনগর গ্রামে সার্কাসের নামে অশ্লীল জুয়া ও অসামাজিক কার্যক্রম পরিচালনার পাঁয়তারা চলছে। এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে এসব কার্যক্রম বন্ধের দাবি জানান।
​প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির কারণে পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলটি সাময়িকভাবে স্থগিত করা হলেও আয়োজকবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, সার্কাসের নামে এই অশ্লীল জুয়া ও অসামাজিক কার্যক্রম যদি স্থায়ীভাবে বন্ধ করা না হয়, তবে আগামীতে সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
​”আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আগামী ২৫ জুন থেকে এখানে সার্কাস ও লটারি শুরু করার পাঁয়তারা চলছে। সুস্থ ও নৈতিক সমাজ রক্ষার স্বার্থেই আমরা আজ এই প্রতিবাদ সমাবেশের সূচনা করেছি।”

​প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত নূর মৌসুমী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সচেতন নাগরিক প্রতিনিধিরা। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে এই স্মারকলিপিটি গ্রহণ করেন তাঁর সিএ সুজন কুমার বিশ্বাস।

​উক্ত প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:
​মুফতি মাওলানা সিরাজুল ইসলাম (সভাপতি, উপজেলা ওলামা পরিষদ)
​এসএম হাফিজুর রহমান (সেক্রেটারি, উপজেলা জামায়াতে ইসলামী)
​মাওলানা আমিনুল্লাহ (সভাপতি, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম)
​মাওলানা তামিম আহমেদ (প্রধান উপদেষ্টা, উপজেলা ওলামা পরিষদ)
​মুফতি ইবাদত (উপজেলা খেলাফত মজলিস)
​মাওলানা শরিফুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
​আবু মুসা (সেক্রেটারি, যুব মজলিস)
​মাওলানা মেহেদী হাসান
​মুফতি বেলায়েত হোসেন
​মাওলানা আহসানুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর