1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

তারাগঞ্জের বহুল আলোচিত সানজিদা হত্যা মামলায় মুজাহিদ ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ,

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়েছেন

শহীদুল ইসলাম প্রতিনিধি তারাগঞ্জ

গতকাল সোমবার (২২ জুন) আনুমানিক রাত ৯,৩০ মি: সময় উপজেলার ভীমপুর কোরানিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মুজাহিদ নামে এক ছেলেকে আটক করা হয়। আটককৃত মুজাহিদ ওই এলাকার মোঃ সেকেন্দার আলী ও মোছাঃ মাহমুদা দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সানজিদা হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকেই ঘটনার নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল ভীমপুর কোরানিপাড়ায় অভিযান চালায়। অভিযানকালে মুজাহিদকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আলোচিত এই হত্যাকাণ্ডের সাথে আটককৃত যুবকের কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ শেষে এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
এদিকে মুজাহিদকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুততম সময়ের মধ্যে সানজিদা হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর