1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কাছে ৫৩ কেজিভারতীয় গাঁজা জব্দ

  • প্রকাশিত সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০১ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম:২৪জুন ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে ৫৩কেজি ভারতীয় গাঁজা জব্দ
করেছে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন। আজ বুধবার (২৪জুন) দুপুরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ধলডাংগা সীমান্তের মাষ্টারপাড়া এলাকা থেকে এসব গাঁজা আটক করা হয়।

জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ধলডাংগা সীমান্তের মাষ্টারপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় বিজিবি। এসময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে মালিকবিহিন অবস্থায় ভারতীয় ৫৩ কেজি গাঁজা জব্দ করে বিজিবির জওয়ানরা। যার বাজার মুল্য ১ লক্ষ ৮৫ হাজার ৫শ” টাকা।

বিষয়টি নিয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান,ধলডাংগা সীমান্তের মাষ্টারপাড়া এলাকায় ৫৩কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। তিিনি আরও বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি ও অপরাধ মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় প্রস্তুত রযেছে। সকল বিওপির মাধ্যমে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল এবং গোয়েন্দা নজর জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর