কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব বিভাগের সভাপতি শিব্বির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, উপজেলা সেক্রেটারী ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান প্রমূখ।


প্রধান অতিথি আব্দুল মুনতাকিম বলেন,আজ আমরা যখন মাদকের বিরুদ্ধে আন্দোলন করছি সেই মুহুর্তে কিছু রাজনৈতিক দল চুপ করে বসে আছে। বুজতে হবে মাদকের পক্ষে তাদের অবস্থান। তারাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছ থেকে চাঁদা নেয়। আমরা হুশিয়ার করছি কোন মাদক ব্যবসায়ী,মাদকসেবীদের আস্তানা কিশোরগঞ্জে রাখা হবে না। মাদকের বিরুদ্ধে জামায়াতের অবস্থান শক্ত উল্লেখ করে তিনি বলেন,যেখানেই মাদক সেখানেই প্রতিহত। মাদককে রুখে দিতে আমরা বদ্ধ পরিকর।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *