1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ও সহযোগী কারাগারে, ছবি নিতে সাংবাদিকদের বাঁধা প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ফান্ডরেইজিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দানের মহিমায় আবারও আলোচনায় পাগলা মসজিদ, খুললো দানবাক্স

  • প্রকাশিত সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

মোহাম্মদ জোনায়েদ হোসেন,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স আজ (২৭ জুন ২০২৭) নির্ধারিত সময় অনুযায়ী খোলা হয়েছে। সকাল ৭টায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হয় বহুল প্রতীক্ষিত এ কার্যক্রম। দানবাক্স খোলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল হক, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসন, মসজিদ পরিচালনা কমিটি, পুলিশ, র‍্যাব, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।


কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে দানবাক্স থেকে প্রাপ্ত অর্থ ও মূল্যবান সামগ্রী গণনা করা হচ্ছে। নগদ টাকা ছাড়াও বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী পৃথকভাবে সংরক্ষণ ও তালিকাভুক্ত করা হচ্ছে। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে মোট প্রাপ্ত অর্থ ও অন্যান্য সামগ্রীর হিসাব প্রকাশ করা হবে।
নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ দেশের অন্যতম জনপ্রিয় ধর্মীয় প্রতিষ্ঠান। বছরের বিভিন্ন সময়ে লাখো ধর্মপ্রাণ মুসল্লি এখানে নামাজ আদায়, মানত এবং দান-সদকা করতে আসেন। মানুষের অগাধ বিশ্বাস ও আস্থার প্রতিফলন হিসেবে প্রতিবারই দানবাক্সে জমা হয় বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী।

পাগলা মসজিদের দানবাক্স খোলার প্রতিটি আয়োজনকে ঘিরে যেমন প্রশাসনিক তৎপরতা থাকে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় ব্যাপক আগ্রহ। এবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে উৎসুক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গণনা কার্যক্রম শেষ হওয়ার পর দানবাক্সে পাওয়া মোট নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রীর বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর