নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
আজ (মঙ্গলবার) বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সৈয়দ রাজু আহমেদ, উপ-বার্তা নিয়ন্ত্রক আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম, উপ-আঞ্চলিক প্রকৌশলী ইবনে সাবিদ, উপ-আঞ্চলিক পরিচালক কে. এম. ইকরামুল কবীর, সহকারী পরিচালক হুমায়ুন কবির, ফয়সাল মাহমুদ, মইনুল ইসলাম এবং সহকারী আঞ্চলিক প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ শেখসহ কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।


কর্মসূচিতে অংশগ্রহণকারীগণ কেন্দ্রের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে আঞ্চলিক পরিচালক সৈয়দ রাজু আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তিনি সকলকে প্রধানমন্ত্রীর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের চারার যথাযথ পরিচর্যার‌ অনুরোধ জানান।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *