1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ও সহযোগী কারাগারে, ছবি নিতে সাংবাদিকদের বাঁধা প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ফান্ডরেইজিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রাম সীমান্তে দুই চোরাকারবারীসহ ৭৮ লক্ষ টাকার মালামাল উদ্ধার কুুড়িগ্রা‌মে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে – এমপি সেলিমুজ্জামান

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়েছেন

নিজস্ব সংবাদদাতা, কাশিয়ানী ও মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার অন্যতম কার্যকর উপায়। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলাই হোক আমাদের সবার অঙ্গীকার।”

শুক্রবার (০৩ জুলাই) বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। সুস্থ প্রতিযোগিতা, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দেশপ্রেম গড়ে তুলতে ক্রীড়াচর্চার গুরুত্ব অপরিসীম। তাই তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এ ধরনের টুর্নামেন্ট শুধু প্রতিভা বিকাশের সুযোগই সৃষ্টি করে না, বরং সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আসিক মাহমুদ কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য বৃন্দ, ১৬টি ইউনিয়নের এবং মুকসুদপুর পৌরসভা’র খেলোয়াড় বৃন্দ, স্থানীয় সুধীজন, বীর মুক্তিযোদ্ধা, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোচনা ইউনিয়ন ও খান্দারপাড়া ইউনিয়নের মাঝে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে মোচনা ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে খান্দারপাড়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর