1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ও সহযোগী কারাগারে, ছবি নিতে সাংবাদিকদের বাঁধা প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ফান্ডরেইজিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রাম সীমান্তে দুই চোরাকারবারীসহ ৭৮ লক্ষ টাকার মালামাল উদ্ধার কুুড়িগ্রা‌মে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা

  • প্রকাশিত সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়েছেন

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এর দ্বিতীয় দিনের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ জুলাই) কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরগঞ্জের মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে ছিলেন।


পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষা কেন্দ্রের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি পরীক্ষার হলের শৃঙ্খলা, প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষার্থীদের আসন বিন্যাস, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের দায়িত্ব পালন এবং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পরীক্ষা যেন সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
বিশেষভাবে কেন্দ্রে স্থাপিত সিসিটিভি (CCTV) ক্যামেরার কার্যকারিতা পরিদর্শন করে তিনি সার্বক্ষণিক নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম, অসদুপায় বা নকলের সুযোগ যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এ সময় গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ এবং কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফসহ কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, এদিন এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা (দ্বিতীয় পত্র) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার অন্যান্য কেন্দ্রেও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে কঠোর নজরদারি, কার্যকর তদারকি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। পরীক্ষার প্রতিটি দিনেই জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, জেলা প্রশাসনের নিয়মিত তদারকি, কেন্দ্র কর্তৃপক্ষের আন্তরিকতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকার ফলে কিশোরগঞ্জে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুশৃঙ্খল ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর