1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বটতলায় ট্রাফিক পুলিশের কড়া অভিযান: হেলমেটবিহীন চালকদের জরিমানা, যাচাই করা হলো লাইসেন্স ও গাড়ির কাগজপত্রশহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানে ট্রাফিক পুলিশ শার্শার বাগআঁচড়ায় জামায়াতের ২০ পরিবারের ৬০ জন বিএনপিতে অপপ্রচারে কুচক্রী মহলের চক্রান্তের প্রতিবাদে আলফাডাঙ্গা বিএনপি নেতা নিয়ামত হোসেন পারভেজের সংবাদ সম্মেলন বোয়ালমারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবী তরুণরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব কিশোরগঞ্জে উদ্দীপ্ত যুব সংঘের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনর্নিয়োগের খবরে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ৩০০ ফিটে ভুয়া ‘র‍্যাব’ সেজে ছিনতাই: ডামি পিস্তলসহ গ্রেফতার ৩ মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে এসে শর্ট সার্কিটে নিহত ১ পাকুন্দিয়া পৌরসভায় মেয়র পদে নতুন আলোচনায় মোঃ আব্দুল সাত্তাররাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়ালঘুষ নয়, অধিকার চাই—দালালি নয়, স্বচ্ছতা চাই

জমে উঠেছে উত্তরা প্রেসক্লাব নির্বাচন

  • প্রকাশিত সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৪১ বার পড়েছেন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

জমে উঠেছে ঢাকা ১৮ আসনের সাতটি থানা নিয়ে গঠিত উত্তরা প্রেসক্লাব নির্বাচন।আগামী ১৮ জুলাই ২০২৬ ইং ভোটগ্রহণের দিন ধার্য করা হয়। সর্বমোট ১৩ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৩ জন প্রার্থী। আগামী ২০২৬ -২০২৮ পর্যন্ত দুই বছর মেয়াদের জন্য এই কমিটি নির্বাচিত করা হবে। বিগত বছর গুলিতে কমিটির মেয়াদ ছিল এক বছর। গঠনতন্ত্রে সংশোধনী এনে এই প্রথম দুই বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হচ্ছে। অন্য বছরের তুলনায় এই বছরের নির্বাচনকে ঘিরে সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সভাপতি পদে রয়েছেন হেভিওয়েট তিনজন প্রার্থী।

তারা হলেন ১/মোঃ মাসুদ পারভেজ (উত্তরা প্রতিনিধি দৈনিক ইনকিলাব,সিটি রিপোর্টার নাগরিক টিভি) ২/মোঃ বদরুল আলম মজুমদার (স্টপ রিপোর্টার দৈনিক প্রতিদিনের সংবাদ) ৩/ফরিদ আহমেদ নয়ন (স্টাফ রিপোর্টার এশিয়ান টেলিভিশন)। এছাড়াও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১/ মোহাম্মদ জাহাঙ্গীর কবির (সিটি রিপোর্টার দৈনিক ইত্তেফাক) ২/এম এ এহসান মাহতাব ফারাহী(বিশেষ প্রতিনিধি এশিয়া পোস্ট) ৩/ মোঃ আরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার নিউজ টুয়েন্টিফোর টিভি) ৪/মোঃ মাহফুজ আলম খোকন (সিটি রিপোর্টার দৈনিক খোলা কাগজ )। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১/মোঃ শিপার মাহমুদ (জ্যেষ্ঠ প্রতিবেদক দৈনিক খোলা কাগজ) ২/মোঃ সাকিবুল হাসান (স্টাফ রিপোর্টার দৈনিক দিগন্ত সংবাদ)। প্রার্থীরা সকলেই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম মনির বলেন স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায়ই আমাদের লক্ষ্য। অপরদিকে প্রার্থীরা ভোটের আশায় বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের মাঝে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর