হুমায়ুন কবির সুর্য, কুড়িগ্রাম: ৬জুলাই ২০২৬ইং
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি অটোভ্যানের সিটের নীচ থেকে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনের অভিযোগে গোলাপ হোসেন (৩২) ও সিরাজুল ইসলাম (২৩) নামে দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার জামতলা মোড়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকা মজিবর হোসেন ও আব্দুর রহিমের ছেলে।

অভিযান পরিচালনাকারী ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকা থেকে আসা একটি অটোরিকশাচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে সিটের নীচে রাখা তিনটি লাল প্যাকেটে মোড়ানো ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে দুই ব্যক্তিকে আটক করা হয়।#

Leave a Reply