1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

নিমাইদিঘী কলেজের নতুন সভাপতি আদর: শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলার প্রত্যয়

  • প্রকাশিত সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়েছেন

সুমন কুমার নিতাই, বগুড়া প্রতিনিধি:

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘নিমাইদিঘী আদর্শ কলেজ’-এর এ্যাডহক কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর।

গত ৭জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে তাকে এই পদে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

​নবনিযুক্ত সভাপতি বেলায়েত হোসেন আদর দীর্ঘ দিন ধরে স্থানীয় শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রাজপথের সাবেক এই সাহসী ছাত্রনেতা অতীতে দুইবার অত্যন্ত সফলতার সাথে পৌর কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন। এলাকায় শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব ও উন্নয়নমূলক চিন্তাধারার জন্য তার বিশেষ সুনাম রয়েছে।

​কলেজের দায়িত্ব নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় বেলায়েত হোসেন আদর বলেন, নন্দীগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিমাইদিঘী আদর্শ কলেজের এ্যাডহক কমিটির সভাপতি পদে আমাকে নিযুক্ত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ।

​তিনি আরও বলেন, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বগুড়া জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, কাহালু-নন্দীগ্রামের মাটি ও মানুষের নেতা এবং বগুড়া-০৪ আসনের দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন ভাইয়ের প্রতি।

​নতুন সভাপতি আগামী দিনে কলেজের শিক্ষার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটিয়ে প্রতিষ্ঠানটিকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।

​এদিকে বেলায়েত হোসেন আদর সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় শিক্ষানুরাগী, সচেতন মহল এবং সর্বস্তরের জনগণ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাদের আশাবাদ, তার যোগ্য ও গতিশীল নেতৃত্বে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষা-দীক্ষা, নৈতিকতা ও ফলাফলের দিক থেকে এলাকায় একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে আত্মপ্রকাশ করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর