​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, দলের দুর্দিনের পরীক্ষিত ও ত্যাগী নেতা মিয়া আকরামুজ্জামান (৬৬) হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
​জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মিয়া আকরামুজ্জামান নিজ বাড়িতে আলফাডাঙ্গা অনির্বাণ প্রিক্যাডেট অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক ও তাঁর আপন ভাগ্নে কামরুজ্জামান মাসুদের সঙ্গে আলাপচারিতায় ছিলেন। এসময় হঠাৎ তিনি অসুস্থবোধ করলে দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাধারণ সম্পাদক নূর জামাল খসরু ঘটনাস্থল থেকে তাকে দ্রুত
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। সেখানে জরুরি চিকিৎসা সেবা শেষে চিকিৎসকদের পরামর্শে তাঁকে বাসায় বিশ্রামে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

​নেতার অসুস্থতার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস এবং সাধারণ সম্পাদক নূর জামাল খসরুসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা
​ছাড়াও তাঁকে দেখতে হাসপাতালে ভিড় করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেওয়ামত হাসান পারভেজ, বুড়াইচ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরব আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *