কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বাড়ীমধুপুর উঁচু ফুলবাড়ী ডাঙ্গাপাড়া এলাকার একমাত্র জামে মসজিদটি নদীর ভাঙ্গনে হুমকির মুখে পড়ে আছে।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে,ওই এলাকার শতাধিক পরিবারের মুসল্লিরা।নিয়মিত ওই মসজিদে নামাজ আদায় করেন। এলাকার সাধারণ মানুষের অর্থে গড়া ওই মসজিদটি ৪-৫ মাস আগে স্থাপন করা হলেও অতি বৃষ্টির কারণে নদীর বাঁধ ভেঙ্গে নদী গর্ভে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে ওই নদীর বাঁধ রক্ষার জন্য উদ্যোগ গ্রহন করা না হলে ভারী বৃষ্টি ও উজানের গভীর স্রোতে যে কোন সময় ওই মসজিদটি নদী গর্ভে চলে যেতে পারে। ফলে ওই এলাকার মানুষ মসজিদে ইবাদত বন্দেগী থেকে বঞ্চিত হতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।
ওই মসজিদের মুসল্লী সহিদার রহমান,হযরত আলী,মোকলেছার রহমান জানান,আমরা এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তুলে এই মসজিদটি স্থাপন করেছি। এই মসজিদটিতে আমাদের চেষ্টা, অর্থ ও পরিশ্রম রয়েছে। সেই মসজিদটি নদী গর্ভে চলে গেলে আমাদেরকে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে নামাজ আদায় করতে হবে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সৈয়দপুর উপ-বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হক বলেন,আমাদেরকে এখনো কেউ কিছু জানায় নি। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন,ওই মসজিদটি আমি দেখতে গিয়েছিলাম। খুব দ্রুত সময়ের মধ্যে মসজিদটি রক্ষা করার জন্য এবং এলাকাবাসীর চাষাবাদের জমি রক্ষার্থে খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে।#

Leave a Reply