কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
কিশোরগঞ্জ এপি’র আয়োজনে এক সচেতনতামূলক আলোচনা সভা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম এপি অফিসের ভারপ্রাপ্ত ম্যানেজার স্বপন কিসপট্রা ।

অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন
বাংলাদেশ কিশোরগঞ্জ অফিসের শিশু সুরক্ষা অফিসার জেমস মানুয়েল । পরে উপজেলার ৩ হাজার ৫ শত ৯০ জন শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রত্যেক শিশুকেই আজকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ গড়তে প্রত্যেক শিশুরাই তাদের জীবন গঠনের জন্য পড়ালেখার পাশাপাশি মাদক ও সামাজিক ব্যাধি বাল্যবিবাহ কে না বলতে হবে। তিনি বলেন শিক্ষার্থীরা সচেতন হলে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাবে। তাই বাল্যবিবাহ শিশু শ্রম বন্ধে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।#

Leave a Reply