স্টাফ রিপোর্টারমোহাম্মদ রোমান হাওলাদার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামে চোরমর্দ্দন কবরস্থান ও ঈদগাহ মাঠের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে কবরস্থান পরিচালনা কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন। এতে করে কবরস্থানের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় লোকজনের কাছে ঈদগাহ মাঠের ব্যবহারযোগ্যতা বাড়াতে সহায়ক হবে।
এদিকে এর আগে পূর্ব রশুনিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা পান কবিরাজ শাহ জালাল কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠ পাকাকরণের জন্য ১০০ বস্তা সিমেন্ট অনুদান দিয়েছেন। শুক্রবার সকালে স্বশরীরে তিনি ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। এসময় তিনি
চোরমর্দ্দন কবরস্থানের উন্নয়নের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে অংশীদার হবেন মর্মে স্থানীয় লোকজনকে আশ্বস্ত করেন। শাহ জালালের অনুদানের এই উদ্যোগ কবরস্থান পরিচালনা কমিটির জন্য একটি বড় সহায়তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply