1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আরও এক মাস বঙ্গভবনে থাকতে পারবেন মো. সাহাবুদ্দিন। সরকারের কোর্টে এখন বল ভুল খেললে আত্মঘাতী গোল হতে পারে- নীলফামারীতে মিয়া গোলাম পরওয়ার মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, পিঠে লেগেছে ৪৩ সেলাই ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ‘কোন মা-বাবাকে যেন এরকম পরিস্থিতির মধ্যে পরতে না হয়’-কুড়িগ্রামে জুলাই শহীদ রাজিবের মা ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাঙ্গামাটিতে উল্টো রথযাত্রা পালিত, হাজারো ভক্তের ঢল মোরেলগঞ্জে খাল খনন প্রকল্পের টাকা ফেরত সরকারি কোষাগারে শার্শার কাচ্চি ঘরে খিচুড়ির ভিতরে পাওয়া গেল (Millipeda 🐛) কেন্নো! মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা গাছের চারা বিতরণ গোপালগঞ্জে এজলাসে শিক্ষানবীশ আইনজীবীকে আঘাতের অভিযোগ, বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাঙ্গামাটিতে উল্টো রথযাত্রা পালিত, হাজারো ভক্তের ঢল

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়েছেন

রাঙ্গামাটি প্রতিনিধি:

উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা, পূজা-অর্চনা, হরিনাম কীর্তন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয় রথযাত্রার এই শুভ সমাপ্তি।

​দিনটি উপলক্ষে রাঙ্গামাটি শহরের মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ভক্তদের সমাগম ঘটতে থাকে। পূজা-অর্চনা ও কীর্তন শেষে শুরু হয় মূল আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা। সুসজ্জিত রথে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ বসিয়ে শুরু হয় রথ টানা। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

​উৎসবকে কেন্দ্র করে নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো শহরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। সকল বয়সের হাজারো ভক্ত রথের রশি টেনে পুণ্য লাভের আশায় শোভাযাত্রায় অংশ নেন।

​উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

​আয়োজকরা জানান, প্রশাসনের সার্বিক সহযোগিতা ও ভক্তদের অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব প্রতিবছর দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়ে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর