1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেহ নয়, বিবেকের বেচাকেনাই সমাজের সবচেয়ে ভয়ংকর পতন আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির ৩নং যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হলেন ইউপি সদস্য শেখ মো: মহাসিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ, বিদ্যালয় পরিদর্শনে ইউএনও সাতক্ষীরার কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১২ মোটরসাইকেলের সামনেও বসছে নাম্বার প্লেট। ভৈরবের আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি গ্রেপ্তার গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কাজ শিগগিরই শুরু হবে—এমপি সেলিমুজ্জামান ​আলফাডাঙ্গায় বাজার বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক স্বপন কুমার কুন্ডু, সদস্য সচিব হারুন অর রশিদ ​মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে যশোরের শ্রমিক নিহত ​কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

ভৈরবের আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়েছেন

কিশোরগঞ্জের প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আকবরনগর ও মিরারচর এলাকার দুই পক্ষের মধ্যে সংঘটিত আলোচিত সংঘর্ষ ও হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল মিয়া (৩০)-কে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রুবেল মিয়া ভৈরব উপজেলার আকবরনগর এলাকার আক্তারের ছেলে। তিনি হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ টিম ০২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ ভোররাত ৩:০০টার দিকে বাজিতপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


পুলিশ জানায়, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোনো অপরাধী যতই আত্মগোপনে থাকুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পার পাওয়ার সুযোগ নেই।
কিশোরগঞ্জ জেলা পুলিশ আরও জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস, মাদক, চুরি, ডাকাতি ও হত্যাসহ সকল ধরনের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের জানমাল রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় জেলা পুলিশ সর্বদা আন্তরিক ও অঙ্গীকারবদ্ধ।
জেলা পুলিশ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে জানিয়েছে, কোনো অপরাধ বা অপরাধীর বিষয়ে তথ্য থাকলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে। জনগণের সহযোগিতায় অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ কিশোরগঞ্জ গড়ে তোলাই জেলা পুলিশের অন্যতম লক্ষ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর