1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে বাস খাদে: যাত্রী না থাকায় এড়ানো গেলো বড় দুর্ঘটনা কাশিয়ানীর রেলস্টেশন থেকে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার কুড়িগ্রামের ৩ সপ্তাহ ধরে বন্ধ মিড ডে মিলের বিস্কুট বিতরণ কিশোরগঞ্জে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে মানববন্ধন ধর্ষণের সংবাদ প্রকাশের জের আলফাডাঙ্গায় মোঃ আলমগীর কবীরকে হত্যার হুমকি” সাংবাদিকের নিউজে তথ্য সংশোধনের জের: আলফাডাঙ্গায় সাংবাদিক আলমগীর কবির ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সাংবাদিকতার নিরপেক্ষতা: ব্যক্তি ও দলের ঊর্ধ্বে জনগণের কণ্ঠস্বর রাজধানীতে শেষ হলো পাবজি মোবাইল নিনজা কার্নিভাল: গেমিং ও বিনোদনের মেগা উৎসব কিশোরগঞ্জে চায়না দুয়ারী জাল আটক,৭০ হাজার টাকা জরিমানা আদায় তথ্য চাইতে গিয়ে পিআইও’র হেনস্তার শিকার এক সংবাদকর্মী, প্রতিকার চেয়ে ডিসির কাছে অভিযোগ!

কিশোরগঞ্জে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়েছেন

মোহাম্মদ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের বনগ্রাম আদর্শ কিন্ডার স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও ময়মনসিংহ আঞ্চলিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. ফেরদৌস আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে বনগ্রাম ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বনগ্রাম আদর্শ কিন্ডার স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি রয়েছে। এসব অভিযোগের কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে বলেও তারা দাবি করেন।


বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
মানববন্ধনে বক্তব্য দেন অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন খান মার্শাল, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম এবং অ্যাডভোকেট মো. আবু তাহের। তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিভাগীয় তদন্তের পাশাপাশি প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, অভিযোগ সত্য হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবার অভিযোগের সত্যতা না থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাব যাতে তদন্ত কার্যক্রমে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মানববন্ধন থেকে দ্রুত তদন্ত কমিটি গঠন, প্রতিষ্ঠানের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পর্যালোচনা, প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং প্রতিষ্ঠানে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর