শহীদুল ইসলাম প্রতিনিধি, ​তারাগঞ্জ (রংপুর)

​৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।​ উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শুভেচছা বক্তব্য রাখেন তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
​আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব এবং চেতনার কথা স্মরণ করেন। আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *