1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরার দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই মোরেলগঞ্জে দুই বিদ্যালয়ে পালিত হয়নি জুলাই গণঅভ্যুত্থান দিবস মোড়েলগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের মিছিল কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মোরেলগঞ্জে জামায়াতের গনমিছিল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শার্শায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি শার্শায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি শহীদ সাব্বির হোসেন মুন্নাকে গেজেটভুক্ত করার দাবী জানান শহীদের বোন সুমাইয়া

মোরেলগঞ্জে দুই বিদ্যালয়ে পালিত হয়নি জুলাই গণঅভ্যুত্থান দিবস

  • প্রকাশিত সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি কর্মসূচি পালিত হয়নি বলে অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) সারাদিন বিদ্যালয় দুটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।

বিদ্যালয় দুটি হলো উপজেলার ১০৯ নম্বর উত্তর সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৩৭ নম্বর শহীদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও দিবসটি কেন পালন করা হয়নি—এ বিষয়ে জানতে চাইলে ১০৯ নম্বর উত্তর সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা আক্তার বলেন, তিনি কয়েকদিন ধরে মেডিকেল ছুটিতে রয়েছেন। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না।

অপরদিকে ২৩৭ নম্বর শহীদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক তালুকদার দাবি করেন, তিনি অন্যান্য শিক্ষকদের নিয়ে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন এবং দিবসটি উপলক্ষে আলোচনা করেছেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী উপস্থিত হয়নি। এ কারণে কোনো ব্যানার প্রদর্শন বা কর্মসূচির ছবি তোলা সম্ভব হয়নি বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনুর আরেফিন বলেন, সংশ্লিষ্ট দুই বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি পালনের প্রমাণ দাখিল করতে বলা হয়েছে। যদি কর্মসূচি পালন না হয়ে থাকে, তাহলে কেন পালন করা হয়নি সে বিষয়ে লিখিত ব্যাখ্যাও দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অনিয়মের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর