1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড

খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

খুলনা প্রতিনিধি :

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অভিবাসন পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় তথ্য, সহায়তা ও সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জলবায়ু অভিবাসন কেন্দ্রের কার্যক্রমকে শক্তিশালী, টেকসই ও অংশগ্রহণমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে হেলেভাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় এবং পরামর্শক প্রতিষ্ঠান একলিড এর সহায়তায় খুলনায় সিএসএস আভা সেন্টারে ৯ ও ১০ আগস্ট দুই দিনব্যাপী জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়ন যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত এ কর্মশালায় সরকারি স্টেকহোল্ডার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা , সিএসও, অভিবাসী প্রতিনিধি,উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা,ইএসডিও,উত্তরন, ডরপ এর প্রতিনিধিরা, জলবায়ু দ্বারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলের প্রতবনিধি, এবং জলবায়ু অভিবাসন কেন্দ্রের সদস্যসহ মোট ২৭ জন অংশগ্রহণ করেন।

কর্মশালায় জলবায়ু অভিবাসন কেন্দ্র পরিচালনার জন্য একটি টেকসই, বাস্তবসম্মত ও অংশগ্রহণমূলক নির্দেশিকা প্রণয়নই ছিল এই দুই দিনব্যাপী কর্মশালার মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, স্থানীয় বাস্তবতা এবং ভুক্তভোগী জনগোষ্ঠীর প্রয়োজনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন আলোচনা, মতামত ও যৌথ অনুশীলনের মাধ্যমে কেন্দ্রের কার্যক্রম, অংশীজনদের ভূমিকা এবং স্থানীয় সমন্বয় পদ্ধতির ওপর আলোকপাত করা হয়।
অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে জীবন-জীবিকা ও বাসস্থানের ওপর সৃষ্ট প্রভাব মোকাবিলায় একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি এই নির্দেশিকা কেন্দ্রগুলোর সঠিক ও টেকসই পরিচালনায় কার্যকর ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীদের মতামতকে গুরুত্ব দিয়ে এমন একটি পরিচালন কাঠামো তৈরির ওপর জোর দেওয়া হয়। যা স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ভবিষ্যতে জলবায়ু অভিবাসন কেন্দ্রের কার্যক্রমকে আরও টেকসই করতে সহায়ক হবে।

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ আতিকুজ্জামান, চিতলমারি, বাগেরহাট,শরনখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, খুলনা জেলার ৪নং কয়রার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস. এম. লুৎফর রহমান, হেলভেটাস বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মিল্টন কুমার সাহা,পরামর্শক পলাশ সরকার,একলিড এর আব্দুল আলীম শেখ, মোরেলগঞ্জ উপজেলার মা সংসদ এর ডেপুটি স্পিকার সাংবাদিক শেফালী আক্তার রাখি প্রমুখ।

আয়োজকদের মতে, বিভিন্ন পর্যায়ের অংশীজনকে একই প্ল্যাটফর্মে এনে তাঁদের অভিজ্ঞতা,সম্মিলিত প্রচেষ্টা ও মতামতের ভিত্তিতে পরিচালন নির্দেশিকা প্রণয়নের এই উদ্যোগ জলবায়ু অভিবাসন কেন্দ্রের কার্যক্রমকে আরও সমন্বিত ও

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর