শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ১২ আগস্ট বুধবার বেলা ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, জাগরণী চক্র ফাউন্ডেশন সৃজন প্রকল্প এর সহোযোগিতায় উপজেলা সভাকক্ষে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো “ভিন্ন প্রোপট অভিন্ন প্রত্যাশা।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান। সঞ্চালনা করেন জাগরণী চক্র ফাউন্ডেশন সৃজন প্রকল্পের ইউনিট ম্যানেজার মোহাম্মদ জিল্লুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তর ও এনজিও কর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীর মাঝে একটি করে পাটের ব্যাগ এবং একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *