কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি নিতাই কাচারী পাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে তালিবুল ইসলাম (৪০)। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং ২৩/২০২৬ ইং।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিতাই ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে যাওয়া চাড়ালকাটা নদীর পাশে জমিতে কৃষি কাজ করতে গিয়ে হঠাৎ নদীতে একজনের মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করে। তাঁর চিৎকারে এলাকার আশে পাশের লোকজন ছুঁটে এসে নদীর পানিতে ভেঁসে থাকা লাশ দেখতে পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশকে জানায়। মুহুর্তে শতশত লোক জমা হয় নদীর তীরে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন,নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *