বিশেষ প্রতিনিধি:
১৪ আগস্ট ২০২৬ (শুক্রবার) বাদ জুমা কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মরহুম এম.এ খালেক সাহেবের রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বর্তমান সহ-সভাপতি সরদার মো: নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাতে পরোপকারী এই মহান ব্যক্তিত্বের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়, আল্লাহ যেন তাঁকে জান্নাতের উচ্চ মাকাম (জান্নাতুল ফেরদাউস) দান করেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।