কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারীর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে কিশোরগঞ্জের সচেতন নাগরিক মহল।

রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন তথ্য সংগ্রহকারী আবেদনকারী আল আমিন ইসলাম,আরিফুল ইসলাম ও আতোয়ার রহমান প্রমূখ।
এসময় তারা বলেন,উপজেলা প্রশাসন ৪-৫ হাজার শিক্ষার্থীর সাথে তামাশা করেছে। প্রশাসন দলীয়করণ করে একটি তামাশার পরীক্ষা গ্রহন করেছে। প্রকৃত মেধাবীদেরকে নিয়োগ না দিয়ে সরকারী দলের নেতাকর্মীদের নিয়োগ দিয়ে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে। অবিলম্বে প্রকাশিত নিয়োগ বাতিল করে পূনরায় নিরপেক্ষ নিয়োগ কমিটি গঠন করে নিয়োগ দেয়ার জোর দাবী জানান।# সাথে ছবি আছে।

Leave a Reply