1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
​সারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা কিশোরগঞ্জে শিক্ষকদের মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করলেন দুই সংসদ সদস্য ওয়ালটন শোরুমের আড়ালে বিএসটিআই অনুমোদনবিহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা আশ্বাসের বৃত্তে বন্দী শিক্ষকএমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা, প্রতিশ্রুতি ও প্রাপ্য অধিকারের দীর্ঘ অপেক্ষা মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা

কিশোরগঞ্জে শিক্ষকদের মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করলেন দুই সংসদ সদস্য

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়েছেন

কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করলেন দুই সংসদ সদস্য।
মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান’র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বানিজ্য মন্ত্রনালয় স্থায়ী কমিটির সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন-৩০৭ আসনের সাংসদ বিলকিস ইসলাম স্বপ্না, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নূরুল হুদা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হেদায়েত হোসেন প্রমূখ।


এসময় প্রাথমিক শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর, কিশোরগঞ্জ কেন্দ্রীয় সহকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ফ ম কাদির,উত্তর দুরাকুটি ময়দানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম। প্রধান শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়ম,দূর্নীতি ও সমন্বয়হীনতার বিষয়ে অভিযোগ তুলে ধরেন। সেই সাথে উপজেলা শিক্ষা অফিসে সিন্ডিকেট ভেঙ্গে এবং ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর শিক্ষকদের দ্বারা যেন আর কোন সিদ্ধান্ত গ্রহন করা না হয় সে বিষয়ে দুই সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। সভার শুরুতে আয়োজনের ত্রুটি তুলে ধরে প্রদান শিক্ষক কাদির বলেন,ফ্যাসিষ্টের দোসরদের দ্বারা এ আয়োজন করার কারণে অতিথিদের বসার জায়গা সঙ্কট হয়েছে। প্রধান শিক্ষকদের বসার জায়গা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। সভা শুরু করার আগে দুই সংসদকে ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা জানান উপজেলা শিক্ষা পরিবার।
প্রধান অতিথি বলেন,আগামী দুই বছরের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনের সংস্কার কাজ সম্পন্ন করে এসি সমৃদ্ধ শিক্ষক সমিতি ভবন গড়ে তোলা হবে। আগামী দুই বছরের মধ্যে শিক্ষক সমিতির গ্যারেজ স্থাপন করা হবে। তিনি সকল শিক্ষকদেরকে ক্লাস ফাঁকি দিয়ে মিটিং সমাবেশ না করার জন্য নির্দেশ দেন। তিনি আরও বলেন,শিক্ষার্থীদের ক্লাসের ক্ষতি করে কোন মিটিং করা যাবে না। আগামীতে কোন মিটিং করতে হলে বিকাল ৩টার পর করতে হবে। পরিশেষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও দৌড় প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি হাফেজ আব্দুল মুনতাকিম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর