1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনানথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ মোরেলগঞ্জে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: বাড়ছে রাজনৈতিক উত্তেজনা ​সারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা কিশোরগঞ্জে শিক্ষকদের মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করলেন দুই সংসদ সদস্য ওয়ালটন শোরুমের আড়ালে বিএসটিআই অনুমোদনবিহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা আশ্বাসের বৃত্তে বন্দী শিক্ষকএমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা, প্রতিশ্রুতি ও প্রাপ্য অধিকারের দীর্ঘ অপেক্ষা মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী

মোরেলগঞ্জে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী ও বিএনপির স্থানীয় নেতৃত্বের মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও অভিযোগে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। জামায়াতের বিভিন্ন বক্তব্য ও ভূমিকার তীব্র বিরোধিতা করে তাদের সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন উপজেলা বিএনপির নেতারা। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ বার্তা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং এখনও তারা দেশবিরোধী ভূমিকা পালন করছে। ২৪-এর চেতনা নিয়ে সোচ্চার হলেও রাষ্ট্রক্ষমতায় থাকা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ নীতিকে একসময় জামায়াত তিরস্কার করলেও এখন কার্ডের গণনাকারী নিয়োগ তালিকায় নাম তুলতে চাইছে। পাশাপাশি জাতীয় নির্বাচনকালে জামায়াতের নেতা কর্মীরা বাগেরহাট-৪ আসনের সাধারণ নারী ভোটারদের ধর্মীয় ভুল ব্যাখ্যা দিয়ে ভোট আদায় করেছেন বলে দাবি করেন তিনি। এছাড়া এমপি কোটা থেকে প্রতিটি ইউনিয়নে বরাদ্দকৃত ৩০ লাখ টাকা ও ১০৪ বান্ডিল ঢেউটিন বণ্টনের ক্ষেত্রে বিএনপির সাথে কোনো আলোচনা করা হয়নি বলেও অভিযোগ করেন।

উল্লেখ্য, এর আগে সোমবার (২৪ আগস্ট) রাতে মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতের নেতারা ফ্যামিলি কার্ডের গণনাকারী ও সুপারভাইজার নিয়োগে বিএনপির বিরুদ্ধে নগ্ন হস্তক্ষেপের অভিযোগ আনেন। বিএনপির নেতারা সংবাদ সম্মেলনে জামায়াতের সেই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সহ-সভাপতি ফারুক হোসেন সামাদ, সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা ও মশিউর রহমান শফিক, পৌর মহিলা দলের সভাপতি মাহমুদা খানম মুক্তা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মজনু মোল্লা, ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রায়হানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর