1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের বিপুল ভোটে জয়লাভ গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাট, লিখিত অভিযোগ দায়ের স্কুলছাত্রী ধর্ষণ মামলায় বিএনপি নেতা বকুলকে দল থেকে অব্যাহতি কুড়িগ্রামে দীর্ঘ ৩০ বছর পর রেড ক্রিসেন্ট কুড়িগ্রামে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির আলফাডাঙ্গায় ১৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার, থানায় মামলা তারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ রেলি নারান্দী ইউনিয়নে কৃষি কার্যালয় যেন পরিত্যক্ত, উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনানথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ মোরেলগঞ্জে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের বিপুল ভোটে জয়লাভ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ২৭.০৮.২০২৬

প্রায় তিন দশক পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক (২০২৬-২৮) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারিসহ সদস্য পদে বিএনপি সমর্থিত ‘শামসুল-মোস্তফা পরিষদ’-এর প্রার্থীরা জয় পেয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে দুটি প্যানেলে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি সমর্থিত ‘শামসুল-মোস্তফা পরিষদ’ থেকে সাতজন প্রার্থী অংশ নেন। অপরদিকে চারজন প্রার্থী পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তাদের কোনো আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করা হয়নি। নির্বাচনে অংশ নেওয়া ওই প্রার্থীদের এনসিপি সমর্থিত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


ঘোষিত ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত শামসুল ইসলাম মন্ডল ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়েত হোসেন চৌধুরী পান ২৫ ভোট। সেক্রেটারি পদে মোস্তাফিজার রহমান মোস্তফা ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মুকুল মিয়া পেয়েছেন ২৪ ভোট।
সদস্য পদে বিএনপি সমর্থিত মো. কফিল উদ্দিন আহমেদ ৪২৪, শফিকুল ইসলাম বেবু ৪২৭, মো. জহরুল আলম ৪২৬, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ৪৩১ এবং হাসান জুবায়ের হিমেল ৪৩৩ ভোট পেয়েছেন। অপরদিকে এনসিপি সমর্থিত মো. মাসুম মিয়া ৩৬, মাহমুদুল হাসান ২৪ এবং স্বতন্ত্র প্রার্থী মো. মতিয়ার রহমান ১৬ ও নাহিদ হাসান ২৮ ভোট পেয়েছেন।
নির্বাচনে বিজয়ী সেক্রেটারি ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, দীর্ঘদিন পর রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচন হওয়ায় সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। নির্বাচনে সদস্যরা যে আস্থা ও সমর্থন দিয়েছেন, তার মর্যাদা রাখতে তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করে দুর্যোগ ও বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হবে নতুন পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য।
কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির কার্য নির্বাহী কমিটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়েছে।
প্রায় ৩০ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে রেড ক্রিসেন্টের সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। ফলাফল ঘোষণার পর বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। নতুন কার্যনির্বাহী পরিষদ রেড ক্রিসেন্টের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও জোরদার করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সদস্যরা।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর