1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ইমামের টাকা উত্তোলনের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে সাতক্ষীরায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কিশোরগঞ্জে সকল রাস্তার উন্নয়ন করা হবে-আব্দুল মুনতাকিম এমপি চিলমারীতে ব্রহ্মপুত্র নদে আবারো নাব্যতা সংকট দেখিয়ে ১৫দিন ধরে ফেরি চলাচল বন্ধ অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে কাশিয়ানীতে ‘শিশুদের আনন্দ উৎসব’ মঠবাড়িয়া পৌরসভায় পানি সংকট: সরেজমিনে ইউএনওদ্রুত সমাধানের আশ্বাস, ৫৩ কোটি টাকার প্রকল্পের অনিয়ম তদন্তের দাবি সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি ও অনিয়মের অভিযোগ: দায়িত্ব থেকে সরলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পুষ্টে মারা গেল শিক্ষার্থী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও নগত অর্থসহ গ্রেফতার ৪

অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে কাশিয়ানীতে ‘শিশুদের আনন্দ উৎসব’

  • প্রকাশিত সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়েছেন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

শিশুদের নির্মল আনন্দ, সুন্দর শৈশব ও স্বপ্নময় ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হয়েছে ‘শিশুদের আনন্দ উৎসব’। খেলাধুলা, প্রীতিভোজ, পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে দিনভর আনন্দে মেতে ওঠে বিভিন্ন বয়সী শিশুরা।

শুক্রবার (২৮ আগস্ট) কাশিয়ানী উপজেলার জঙ্গলমুকুন্দপুর এলাকায় লাসমিন ফাউন্ডেশনের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই উৎসবস্থলে শিশুদের উপস্থিতিতে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।

আয়োজকরা জানান, ভালোবাসা, যত্ন ও আনন্দের পরিবেশে শিশুদের বেড়ে ওঠার সুযোগ তৈরি করা এবং বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে শিশুদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখে।

উৎসবে শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলা শেষে ছিল প্রীতিভোজ ও পুরস্কার বিতরণ। পুরস্কার পেয়ে শিশুদের মধ্যে দেখা যায় বাড়তি উৎসাহ ও উচ্ছ্বাস।

উৎসবে অংশ নেওয়া কয়েকজন শিশু জানায়, দিনটি তাদের জন্য ছিল আনন্দের। তারা খেলাধুলা করেছে, বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছে এবং একসঙ্গে খাবার খেয়েছে। এমন আয়োজন তাদের খুব ভালো লেগেছে।

লাসমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমতিয়াজ হাফিজ খান। তাঁর মায়ের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ২০২৫ সালে মায়ের নামে তিনি ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে।

‘মানবতার সেবায় আমরা একসাথে’ স্লোগানকে সামনে রেখে লাসমিন ফাউন্ডেশন খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। বন্যা, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে ত্রাণ, ওষুধ ও পুনর্বাসন সহায়তা দেওয়ার পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, বৃত্তি, বিনা মূল্যে কোচিং ও পাঠচক্রের উদ্যোগও রয়েছে সংগঠনটির।

এ ছাড়া পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রমে সহযোগিতা, জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী প্রচারণাসহ বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে ফাউন্ডেশনটি।

শিশুদের আনন্দ উৎসবের আয়োজন ও ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন এস এম রাজিন হাসান, তাসনিয়া খান, নাঈমুর রহমান, জিন্নাতারা জুই, ঐশী শ্রুতি দত্ত, মো. ফাহাদ, মারুফ আলম, মোহাম্মদ জাবের ও আবু সালেহ। শিশুদের খেলাধুলা পরিচালনা, বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা এবং সার্বিক ব্যবস্থাপনায় তারা দায়িত্ব পালন করেন।

আয়োজকরা বলেন, শিশুদের জন্য আনন্দ ও সুন্দর শৈশবের সুযোগ তৈরি করার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই লাসমিন ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর