1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ইমামের টাকা উত্তোলনের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে সাতক্ষীরায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কিশোরগঞ্জে সকল রাস্তার উন্নয়ন করা হবে-আব্দুল মুনতাকিম এমপি চিলমারীতে ব্রহ্মপুত্র নদে আবারো নাব্যতা সংকট দেখিয়ে ১৫দিন ধরে ফেরি চলাচল বন্ধ অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে কাশিয়ানীতে ‘শিশুদের আনন্দ উৎসব’ মঠবাড়িয়া পৌরসভায় পানি সংকট: সরেজমিনে ইউএনওদ্রুত সমাধানের আশ্বাস, ৫৩ কোটি টাকার প্রকল্পের অনিয়ম তদন্তের দাবি সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি ও অনিয়মের অভিযোগ: দায়িত্ব থেকে সরলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পুষ্টে মারা গেল শিক্ষার্থী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও নগত অর্থসহ গ্রেফতার ৪

কিশোরগঞ্জে সকল রাস্তার উন্নয়ন করা হবে-আব্দুল মুনতাকিম এমপি

  • প্রকাশিত সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়েছেন

কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পূর্ব দলিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূর্ব দলিরাম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক চন্দন কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বানিজ্য মন্ত্রনালয় স্থায়ী কমিটির সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক জাহিদুল ইসলাম লাবু, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পূর্ব দলিরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কাশেম,পূর্ব দলিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার রায় ও জামায়াত নেতা কর্মী মমিনুর রহমান প্রমূখ।


প্রধান অতিথি বলেন, পাঁচ বছরের মধ্যেই গ্রাম ইউনিয়নের প্রত্যেকটি রাস্তা পাকা করুন করা হবে ইনশাআল্লাহ। কোন শিক্ষার্থীর আর কাঁদায় পড়ে ক্লাসে আসতে হবে না। খুব শীঘ্রই কাকেয়ার সকল রাস্তা পাকা,আধা পাকা করা হবে। পূর্ব দলিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব দলিরাম উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মানের জন্য খুব দ্রুত উদ্যোগ নেয়া হবে। আমি প্রতি ছয়মাস পরপর পূর্ব দলিরাম স্কুল দুটি পরিদর্শন করবো। পরে দুই স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মাঝে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি হাফেজ আব্দুল মুনতাকিম। বিকালে মুশা দারুল হাদিস ইসলামিয়া ও হাফেজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে সকল অবকাঠামো পরিদর্শন করে মাদরাসাতুত তাওহীদ মাদ্রাসার এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর