শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে পুটিখালী ইউনিয়নে একটি মসজিদের নিয়মিত ইমামতি না করেও সরকারি ভাতার টাকা উত্তোলন করার অভিযোগ উঠেছে ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাওলানা নাজির আহম্মেদের বিরুদ্ধে।
এ ঘটনায় মসজিদের সাবেক মুয়াজ্জিন আব্দুর রব হাওলাদার বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিন ও প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার পুটিখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর পুটিখালী গ্রামের পুটিখালী বায়তুন আমান জামে মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমের নামে সরকারি ভাতা প্রদানের টাকা উত্তোলন করছেন পুটিখালী ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাওলানা নাজির আহম্মেদ।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ২০০৪ সালে পুটিখালী বায়তুন আমান জামে মসজিদটি স্থাপিত হয়ে নিয়মিত এখানে নামাজ আদায় করতেন স্থানীয় গ্রামের মুসল্লিরা।
পরবর্তীতে স্থানীয় দলাদলীর কারনে মসজিদ মুখি হচ্ছেন না মুসল্লিরা। বিগত ৪ বছর ধরে প্রতিদিনের ন্যায় ওয়াক্ত মোতাবেক নিয়মতি নামাজও আদায় করতে মুসল্লিরা আসছেন না এ মসজিদে। শুধুমাত্র শুক্রবার জুম্মার নামাজের দিন অস্থায়ী ভিত্তিতে নামাজ পড়াতে আসছেন হাফেজ সামছুর রহমান নামের এক ইমাম।
৫ ওয়াক্ত নামাজের পূর্বে আজান দিতে আসছেন গ্রামের একটি ছেলে। অথচ বর্তমানে এ মসজিদটিতে নিয়মিত ইমাম, মুয়াজ্জিম ও খাদেম ৩ জনের নামে সরকারি ভাতার টাকা উত্তোলন করছেন পুটিখালী ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাওলানা নাজির আহম্মেদ।

মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক মুয়াজ্জিন আব্দুর রব হাওলাদার, তোফাজ্জেল খান, সোহরাফ শেখ, মোহাম্মদ আলী খান একাধিক স্থানীয়রা বলেন, মসজিদের নিয়মিত নামাজ আদায়ে পরিবেশসহ সরকারি ভাতার টাকা নির্ধারিত ইমাম, মুয়াজ্জিম ও খাদেমের নামে সঠিকভাবে বিতরণের দাবি জানান প্রশাসনের প্রতি।
এ সর্ম্পকে পুটিখালী ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাওলানা নাজির আহম্মেদ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি এ মসজিদের একজন খতিব হিসেবে নিয়মিত নামাজ পড়ান। মসজিদ কমিটির ইমাম মুয়াজ্জিন নিয়মিতভাবে রয়েছেন। শুধুমাত্র এ পর্যন্ত ৫ হাজার টাকা প্রণোদনা উত্তোলন করা হয়েছে। তার স্ত্রীর অসুস্থতার কারনে বিগত এক মাস এলাকার বাহিরে ছিলেন। নিয়মিত নামাজ আদায়ের জন্য অস্থায়ী একজন ইমাম রয়েছেন। তবে, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। তিনি জামায়াত ইসলামীর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, পুটিখালী ইউনিয়নের মসজিদের শুধু অভিযোগ নয়, এ রকম একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এ সংক্রান্ত একটি কমিটি রয়েছে। মিটিংএ বসে সকল অভিযোগ তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply