মো:জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল রোডে অবস্থিত মেডিকো স্পেশালাইজড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-এর চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবার পরিধি দিন দিন বাড়ছে। রোগীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কোথাও প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মেডিকোতে বিভিন্ন রোগের চিকিৎসায় একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত রোগী দেখছেন। এর মধ্যে রয়েছেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস এম মাহবুবুল হাসান, রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ ডা. শরিফুল ইসলাম, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আনন্দ বসাক, ডায়াবেটিস ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সজীব কুমার এবং নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. মো. বিষয় থাকে তুমি এইজে গেছেন আমার ডাক্তার কিন্তু আমার ছাত্র আমিনুল হক। এছাড়াও বিভিন্ন বিভাগের আরও বিশেষজ্ঞ চিকিৎসক এখানে নিয়মিত রোগী দেখেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
মেডিকো কর্তৃপক্ষের দাবি, রোগীদের দ্রুত ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা চিকিৎসা ও ডায়াগনস্টিক কার্যক্রম চালু রাখা হয়েছে। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় রোগীদের কথা বিবেচনা করে বিশেষ ক্ষেত্রে ডিসকাউন্ট সুবিধাও দেওয়া হচ্ছে।
সম্প্রতি মেডিকোতে চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগীর সঙ্গে কথা হলে তারা প্রতিষ্ঠানের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের ভাষ্য, চিকিৎসক দেখানো, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি তাদের জন্য সুবিধাজনক।

মেডিকো স্পেশালাইজড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল মাসুদ সুমন। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন শেখ ফরিদ। এছাড়া জেনারেল ম্যানেজার মো. আতাউর রহমান, উপ-পরিচালক রাজু আহমেদ, উপ-পরিচালক এনামুল হক নাদিম, পরিচালক আনোয়ার হোসেন মিলনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।
এদিকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ অভিযোগ করে বলেন, মেডিকোর সেবার মান ও কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাওয়ায় একটি মহল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। এতে রোগীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “মেডিকোর মূল লক্ষ্য হচ্ছে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা নিশ্চিত করা। প্রতিষ্ঠানের সেবার মান আরও উন্নত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। কোনো অভিযোগ বা সমস্যা থাকলে তা সরাসরি কর্তৃপক্ষকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কিশোরগঞ্জে বেসরকারি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রোগীদের আস্থা ও সন্তুষ্টি ধরে রাখতে চিকিৎসাসেবার মান, দক্ষ জনবল, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং রোগীবান্ধব ব্যবস্থাপনা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষের প্রত্যাশা, ভবিষ্যতে আরও আধুনিক ও মানসম্মত সেবা যুক্ত করে মেডিকোর কার্যক্রমকে আরও বিস্তৃত করা হবে।
Leave a Reply