1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
​মোরেলগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্ডাডলসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার তারাগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাঁধাসার-বীজ-কীটনাশকের উচ্চমূল্য পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ইউনুছ আলী মানিক প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়নি’, টাকা দাবির অভিযোগে মেম্বারদের সতর্ক করলেন- সৌরভ রেজা শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জে দিন দিন বাড়ছে মেডিকোর সেবার পরিধি প্রশাসনের দৃষ্টির আড়ালেই কাটছে আলেকজনদের দিন

তারাগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়েছেন

শহীদুল ইসলাম তারাগঞ্জ প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ ৩১ আগস্ট (সোমবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম এবং তারাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক কাজী নূর আলম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগী শিক্ষার্থীরা নজরুলগীতি, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জাতীয় কবির স্মৃতি ও চেতনা তুলে ধরে। আলোচনা সভায় বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সাম্যবাদী চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর