1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
​মোরেলগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্ডাডলসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার তারাগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাঁধাসার-বীজ-কীটনাশকের উচ্চমূল্য পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ইউনুছ আলী মানিক প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়নি’, টাকা দাবির অভিযোগে মেম্বারদের সতর্ক করলেন- সৌরভ রেজা শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জে দিন দিন বাড়ছে মেডিকোর সেবার পরিধি প্রশাসনের দৃষ্টির আড়ালেই কাটছে আলেকজনদের দিন

​মোরেলগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

​শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ আগস্ট সোমবার বেলা ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।

​উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ- এর সভাপতিত্বে উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এবং অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

​আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির জীবন, সাহিত্য, দর্শন, সৃষ্টিকর্ম, দেশপ্রেম ও সাম্যের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে কবির রচিত জনপ্রিয় গান ও কবিতা নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​উল্লেখ্য, সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ (২৫ মে ২০২৬ – ২৫ মে ২০২৭) উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে এবং এরই ধারাবাহিকতায় ৩১ আগস্ট মোরেলগঞ্জে এ উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর