1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আলফাডাঙ্গায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কুড়িগ্রামে তিস্তার ভাঙনে ৪০মিটার ক্রসবাঁধ বিলিন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; সন্তানদের দিন কাটে অনাহারে প্যারাভাংগা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা ‘খালা’র ভরসায়, কর্মীদের অনুপস্থিতিতে ভোগান্তিতে এলাকাবাসী!! ​মোরেলগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্ডাডলসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার তারাগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাঁধাসার-বীজ-কীটনাশকের উচ্চমূল্য

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

  • প্রকাশিত সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়েছেন

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে জেলা শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকা থেকে র‍্যালিটি বের হয়। এতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মাজারুল ইসলাম। র‍্যালিতে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।


র‍্যালিকে ঘিরে সকাল থেকেই কিশোরগঞ্জ শহরে ছিল উৎসবমুখর পরিবেশ। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘদিন পর এমন বড় আয়োজনে অংশ নিতে পেরে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাস।
জেলা বিএনপির নেতারা বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি নেতাকর্মীদের ঐক্য ও সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ। তারা আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
র‍্যালি ও আলোচনা সভাকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে বলে জানান অংশগ্রহণকারীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর