1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে এসে শর্ট সার্কিটে নিহত ১ পাকুন্দিয়া পৌরসভায় মেয়র পদে নতুন আলোচনায় মোঃ আব্দুল সাত্তাররাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়ালঘুষ নয়, অধিকার চাই—দালালি নয়, স্বচ্ছতা চাই আলফাডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী সরকারি বিধি না মেনে দোকান নির্মাণ ও পণ্য ক্রয়, ভাড়ার তথ্যে অসঙ্গতি; জমা হয়নি ২৪ লাখ ২০ হাজার ৫০টাকা আয়কর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি: আলফাডাঙ্গায় ৫ মাদক কারবারি কারাদণ্ড বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন আলফাডাঙ্গায় কদমতলা যুব সমাজের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কিশোরগঞ্জে কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন কোহিনুর বেগম সভাপতি, রহমত উল্লাহ সাধারণ সম্পাদক মাদক ছেড়ে খেলার মাঠে যুবসমাজ: আলফাডাঙ্গায় ব্যতিক্রমী উদ্যোগে কদমতলা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

কিশোরগঞ্জে কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন কোহিনুর বেগম সভাপতি, রহমত উল্লাহ সাধারণ সম্পাদক

  • প্রকাশিত সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়েছেন

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন (ডেড) অ্যাসোসিয়েশনের জেলা নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলোর কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৫টায় কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় অবস্থিত গার্ডেনিয়া কিন্ডারগার্টেনে আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
আলোচনা সভায় জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটির নেতৃবৃন্দ নির্বাচন করা হয়।


নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কোহিনুর বেগম, পরিচালক, গার্ডেনিয়া কিন্ডারগার্টেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রহমত উল্লাহ, পরিচালক, নরসুন্দা কিন্ডারগার্টেন।
কমিটির গুরুত্বপূর্ণ অন্যান্য পদে রয়েছেন কোষাধ্যক্ষ রাজু আহম্মেদ, পরিচালক, মেরিট প্লাস প্রি-ক্যাডেট স্কুল এবং সাংগঠনিক সম্পাদক রাজন আকন্দ, পরিচালক, বর্ণ পরিচয় বিদ্যা নিকেতন।
সভায় বক্তারা বলেন, কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও সংগঠিত করা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠান পরিচালনায় পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে এই সংগঠন কাজ করবে।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে উপস্থিত সদস্যরা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার কিন্ডারগার্টেন শিক্ষা খাতে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর