1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ কিশোরগঞ্জে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ সৃষ্টির মহালীলায় মানুষ—ক্ষণিকের অতিথি কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ ২২ লাখ টাকার হিসাব কোথায়? তদন্ত কমিটি গঠনের পরও অভিযুক্তের ডিউটি, কিশোরগঞ্জ সদর হাসপাতালে জবাবদিহি নিয়ে তীব্র প্রশ্ন কুড়িগ্রামে দেড় কিলোমিটার জুড়ে নদী সংরক্ষণ বাঁধে লাউচাষের ধুম এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কেবিনে তিন দিন চিকিৎসার পর মৃত্যু, নেই ভর্তি-মৃত্যুর রেকর্ড! মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ কিশোরগঞ্জে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

  • প্রকাশিত সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়েছেন

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা এবং শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ আরও কার্যকর করতে কিশোরগঞ্জ সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কিশোরগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতবিনিময় সভায় সদর উপজেলার প্রাথমিক, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের ১৪৩ জন এবং মাদ্রাসা, উচ্চবিদ্যালয় ও কলেজ পর্যায়ের ৯৫ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
সভায় জেলার শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শ্রেণিকক্ষে মনোযোগী পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার গুণগত মান আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে এবং পাঠদানে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার ভিত্তি। সেই লক্ষ্যেই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে কিশোরগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর