1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাগুরায় ফ্রি চক্ষু সেবা পেল দুই শতাধিক মানুষ। ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে কিশোরগঞ্জে ড্যাবের আলোচনা সভাএডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আলফাডাঙ্গায় তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অবৈধ বিদেশিদের কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাড়ছে অপরাধ কুড়িগ্রামে ফেরী শূন্য চিলমারী নৌবন্দর কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন মাগুরায় দুর্বৃত্তরা কাটল মধুমতীর বাঁধ, ডুবল ১০ বিঘা জমির পাকা ধান।।। আলফাডাঙ্গায় পাইকারি ফলের ব্যবসায়ীর টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় এসএসসি পরীক্ষার ফল পুনর্নির্ধারণের (পুনর্নিরীক্ষণ) পরও ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় অভিমানে ফামিদা খাতুন (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে কিশোরগঞ্জে ড্যাবের আলোচনা সভাএডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব

  • প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়েছেন

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়ে কিশোরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের কনফারেন্স রুমে ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা, কিশোরগঞ্জ।
সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, এমপি এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, এমপি।
সভায় সভাপতিত্ব করেন ড্যাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. মো. মজিবর রহমান। সঞ্চালনা করেন ডা. মীর নুর উস সাদ।
অনুষ্ঠানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. একরাম আহসান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা. মো. এরশাদ আহসান, ড্যাব কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ডা. মো. আতিকুল সারোয়ার, সদস্য সচিব ডা. এস.কে.এম. নাজমুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও ড্যাবের সংশ্লিষ্ট শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মদ আতাউর রহমান।


সভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি, রোগের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে শুধু চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভর করলে হবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আয়োজকরা জানান, জনসম্পৃক্ততা বাড়ানো এবং মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর