1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ রাজা নয়, জনগণের সেবকবোরকা পরে বা পরিচয় ভুলে মাঠে নামুন, স্যার! দেখুন জনগণ কীভাবে সেবা পায় মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে অভ্যন্তরীণ বনভোজন ‘মেলবন্ধন’ ​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার আলফাডাঙ্গায় শ্যালকের ওপর ভগ্নিপতির হামলা: প্রতিবন্ধী দ্বীন ইসলামের হাত ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই

কাশিয়ানীর ব্যাসপুর বাজারে অবৈধভাবে পেট্রোল-ডিজেল মজুদ, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

  • প্রকাশিত সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ইবরাহীম মোল্লা, কাশিয়ানী গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর বাজারে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ রাখার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানে দুইটি দোকানে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, পেট্রোল ও ডিজেল মজুদের জন্য নির্ধারিত নিয়ম ও অনুমতি ছাড়া জ্বালানি তেল সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। এ অভিযোগে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী দুইটি পৃথক মামলায় মোট ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়াও অভিযানের সময় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাজারে অনিয়মের অভিযোগে আরও একটি মামলায় ১,৫০০ (এক হাজার পাঁচশ) টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ পরিস্থিতি ও ব্যবসায়িক কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রি বন্ধ করা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর