1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে প্রায় ১০লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন মোরেলগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত ৬১ লাখ টাকার অডিট আপত্তি নিয়ে ধোঁয়াশা, দায়িত্বে না থেকেও রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ!অডিট আপত্তির স্মারক-নম্বর ও প্রকল্পভিত্তিক নথি কোথায়? ২০২২-২৩ অর্থবছরের অভিযোগের সঙ্গে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি যোগ দেওয়া নির্বাহী প্রকৌশলীর সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন!! মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সনদ যাচাই হোক, নিরাপদ হোক মানুষের চিকিৎসা ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান মশার বিস্তার রোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব মোরেলগঞ্জে ধানের জমি নিয়ে বিরোধ ও হামলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ ভারতে ২বছর ৯মাস কারাভোগের পরকারামুক্ত তিন বাংলাদেশিকে দেশে ফেরৎ

সাতক্ষীরায় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা

  • প্রকাশিত সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িত ও বিদ্যালয় থেকে ঝরে পড়া ১১৯ শিশুকে পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে রোববার (২১ সেপ্টেম্বর) এ ঘোষণা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের সহযোগিতায় পারুলিয়া ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুশ্রমমুক্ত উপজেলার ঘোষণা দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, “যখন দেখি কোনো শিশু ইজিবাইক বা ভ্যান চালাচ্ছে, তখন খুব কষ্ট লাগে। শিশুর প্রকৃত ঠিকানা কর্মক্ষেত্র নয়, বিদ্যালয়। শিশুশ্রম তাদের স্বাভাবিক বিকাশকে থামিয়ে দেয়। তাই ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ নয়; নতুন কোনো শিশু যেন শ্রমে না জড়ায় এবং যাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা হয়েছে তারা যেন পড়ালেখায় টিকে থাকে, সে বিষয়ে সবাইকে নজরদারি করতে হবে।”

আয়োজকরা জানান, উপজেলার শিশুশ্রমে জড়িত ৮৭ শিশুর মধ্যে ৭৯ জন এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া ৪০ জনকে পুনরায় স্কুলে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি শিশুশ্রমের ঝুঁকিতে থাকা শিশু ও তাদের পরিবারের জন্য পুনর্বাসন সহায়তা ও নিয়মিত মনিটরিং কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নোয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোলায়েম হোসেন, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সুশীলনের উপপরিচালক শেখ মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার মিল্টন সিং এবং শিশুশ্রম থেকে মুক্ত হওয়া শিশু আল আমিন হোসেন, শাহিনুর রহমান ও আয়শা খাতুন।

এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, অভিভাবক, শিশু ও যুব ফোরামের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর