মাশরাফি শিকদার, মাগুরা প্রতিনিধি ;
মাগুরা সদর উপজেলার বেরইল পলিতায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘নাজির আহমেদ কলেজ’-এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য ওরিয়েন্টেশন ক্লাস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এবারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মূল স্লোগান ছিল: “জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার পথে তোমাদের স্বাগতম”।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: খন্দকার হায়ত আলী, অধ্যক্ষ,নাজির আহমেদ কলেজ ।বিশেষ অতিথি মোঃ কাইউন হোসেন, উপধ্যক্ষ,নাজির আহমেদ কলেজ, সভাপতিত্ব করেন জনাব মীর আকরাম আলী, আহ্বায়ক, ভর্তি পরিচালনা কমিটি।
অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল ছড়িয়ে স্বাগত জানায়। অনুষ্ঠানের অন্যান্য উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে ছিলো:
কলেজের সার্বিক কার্যক্রম ও নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান।
শিক্ষকদের সাথে পরিচয় পর্ব।
কলেজের বিভিন্ন ক্লাবে যোগদানের সুযোগ সম্পর্কে অবহিতকরণ।
শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।

বক্তারা তাঁদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল জীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন। তাঁরা শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার এবং নিজেদের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা ছিল। তাঁরা কলেজের পরিবেশ ও সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ হন এবং তাঁদের শিক্ষা জীবন শুরু করার জন্য অত্যন্ত উৎসাহী ছিলেন।
Leave a Reply