1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’ কুড়িগ্রামে সেবাপ্রদানকারী সংস্থা ও সেবাগ্রহীতা নারীদের সাথে সংলাপ অনুষ্ঠিত ২০ বছরেও বদলায়নি সড়কের চিত্র, কাদা-গর্তে বন্দি ১০ হাজার মানুষের জীবন! পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম

  • প্রকাশিত সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার দুপুরে কিশোরগঞ্জ মডেল মসজিদের সম্মেলন কক্ষে উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহর সভাপতিত্বে দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক ছাদের হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম,সহকারী সেক্রেটারি
রবিউল ইসলাম, শিব্বির আহমেদ ও উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মঞ্জরুল ইসলাম রতন প্রমূখ। ৯ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এ সভায় বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করে।


প্রধান অতিথি বলেন,দেশ এখন মহাসঙ্কটে চলছে। সরকার ক্ষমতায় আসার পর দেশে জ্বালানি তেলের মূল্য হু হু করে বেড়েই চলছে। দেশে গ্যাস সঙ্কটের কারণে মানুষের চুলায় রান্না হচ্ছে না। বিদ্যুৎ যায়না মাঝে মাঝে আসে। বিদ্যুতের ভূতুড়ে বিলে গ্রাহকের নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়। প্রতিটি দপ্তরে দলীয় ক্ষমতা ব্যবহার করা হচ্ছে। সিটি কর্পোরেশন,পৌর প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে দলীয় লোককে নিয়োগ দিয়ে সরকার নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চায়। দেশে আইনের শাসন দূর্বল হয়ে পড়েছে। এমতাবস্থায় জামায়াতের কর্মীদেরকে বেশী বেশী দাওয়াতী কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। জামায়াতের কর্মীরা প্রত্যেক বাড়ী বাড়ী গিয়ে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌছে দিতে হবে। পরে উপস্থিত সকলেই জামায়াতের সহযোগী সদস্য পূরণ করে জামায়াতে যোগদান করেন।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর