1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ রাজা নয়, জনগণের সেবকবোরকা পরে বা পরিচয় ভুলে মাঠে নামুন, স্যার! দেখুন জনগণ কীভাবে সেবা পায় মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে অভ্যন্তরীণ বনভোজন ‘মেলবন্ধন’ ​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

​শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় ঘোষিত বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নব্বইরশী বাসস্ট্যান্ড থেকে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাপুড়িয়াপট্টি চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হন। পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা সোমনাথ দে। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

​অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক বি. এম. রেজাউল করিম সোহাগ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাবিনা ইয়াসমিন এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা। সভাটি সঞ্চালনা করেন মোরেলগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ।

​সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারকে অস্থিতিশীল করতে নিষিদ্ধঘোষিত স্বৈরাচারী আওয়ামী লীগ ও তার দোসররা পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। তাদের এই নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির দলীয় নেতাকর্মীরা মাঠে থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর