কুড়িগ্রাম প্রতিনিধি: ০১.১০.২০২৬

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী ম্যাচে সদর উপজেলা ও নাগেশ্বরী উপজেলা দল অংশ নেয়।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন উপজেলা থেকে আসা খেলোয়াড়রা।


এর আগে মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু রাজারহাট উপজেলার নতুন ভবন উদ্বোধন করেন। পরে সদর উপজেলার দাসেরহাট আরডিআরএস বাজার সংলগ্ন এলাকায় ইএসডিও আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধন এবং কুড়িগ্রাম সার্কিট হাউসে দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *