1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল তরুণের মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সতের বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় রাষ্ট্রযন্ত্র পঙ্গু করা হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টেরউদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু সহিংসতার শিকার নারীদের পাশে আছি আমরা,নির্যাতিতদের সরকার আইনি সহায়তা দিচ্ছে।” যশোরের শার্শা সীমান্তে ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ বিক্রি শুধু দেহ হয় নাঅর্থের কাছে যখন বিবেকেরও দরদাম হয় জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল তরুণের

  • প্রকাশিত সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা শহরে চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক তরুণ খুন হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের পুত্র এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

মাছুম বিল্লাহ শাহীন জানান, জাকারিয়া পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেখানে এক ব্যক্তির সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে জাকারিয়া তা থামাতে এগিয়ে যান। এ সময় এক ব্যক্তি তাকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত জাকারিয়াকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর