শহীদুল ইসলাম, তারাগঞ্জ প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে একটি মিনি পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে (বা ১:৩০ মিনিটে) উপজেলার সয়ার ইউনিয়নের ধোলাইঘাট বাজারে অবস্থিত ‘মা লক্ষ্মী মিনি পাম্পে’ এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কমল রায়, পিতা—খগেন্দ্র নাথ রায়, সাং—সয়ার ধোলাইঘাট বাজার, তারাগঞ্জ, রংপুরকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। পরে একই আইনের ৪৬ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
অভিযানকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), রংপুর ও তারাগঞ্জ থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার ও পণ্যের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply